ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অসহায় গরিবদের জন্য ওই ইউনিয়নে বরাদ্দ করা হয় ভিজিএফের তিন হাজার কেজি চাল। এ চাল প্যানেল চেয়ারম্যান ও ইউপি সচিব পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ওই চাল প্যানেল চেয়ারম্যানের ব্যক্তিগত গুদামে পেয়ে সেটি সিলগালা করে দেন।
বাংলাদেশ দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক দুজনকে এ কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।