মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই মোটরসাই‌কে‌ল চালক নিহত

কুড়িগ্রামকু‌ড়িগ্রা‌মে দুই মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই চালক নিহত হ‌য়ে‌ছেন। সোমবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে না‌গেশ্বরী উপ‌জেলার কু‌ড়িগ্রাম-না‌গেশ্বরী সড়‌কের মন‌জের তেপ‌তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। না‌গেশ্বরী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) রওশন কবীর এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহতরা হলেন জা‌হেদুল ইসলাম (৩০) ও আলমগীর (৩৫) । এদের ম‌ধ্যে আলমগী‌রের বা‌ড়ি সদর উপ‌জেলার মধ্যকুমরপুরে এবং জা‌হেদুল ইসলা‌মের বা‌ড়ি উলিপুর উপ‌জেলায় ব‌লে জানা গে‌ছে।
পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, মন‌জের তেপ‌তি এলাকায় দ‌ুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার পর মোটরসাইকেল দু‌টির চালক আলমগীর ও জা‌হেদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন। 
কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসক ডা. শাহীনুর রহমান সরদার জানান, ‘মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুই চালক‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হয়েছিল। দুইজনের লাশ বর্তমা‌নে হাসপাতা‌লের ম‌র্গে রাখা হয়েছে। আমরা পু‌লিশ‌কে খবর দি‌য়ে‌ছি।’
না‌গেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, ‘ঘটনার পরপরই  আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে‌ছি। ততক্ষ‌ণে দুর্ঘটনার শিকার দুই মোটরসাইকেল চালক‌কে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে‌ যান স্থানীয়রা। আমরা নিহত‌দের স্বজন‌দের সঙ্গে যোগা‌যোগের চেষ্টা কর‌ছি। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু‌টি থানায় নেওয়া হ‌য়ে‌ছে।’