টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ওমর খাল দিয়ে ইয়াবার চালান লেনদেনের খবরে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা প্যারাবনের ভেতরে একটি নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।