প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে তিনি টোল আদায়কক্ষে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে পুরো কক্ষটি বিদ্যুতায়িত হয়ে যায়। একপর্যায়ে টোল আদায়কক্ষেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’