যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৬ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটকরা হলো−বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের কোরবান আলীর ছেলে হাসান আলী (৩৫) এবং তার স্ত্রী তানজিলা বেগম ( ৩০)।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে তাদের নিজ বাড়ির রান্নাঘর থেকে ইয়াবাসহ আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালুণ্ডা গ্রামের কোরবান আলীর ছেলে হাসান আলীর রান্নাঘরে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান মজুত রয়েছে। এই সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ।