নিহত যুবকের নাম মোহন মিয়া (৩০)। তিনি কুলাউড়া উপজেলার রবির বাজার এলাকাস্থ আলীনগর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। মোহন মিয়া পেশায় স্যানিটারি মিস্ত্রি এবং দুই সন্তানের জনক।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক লরিটি জব্দ এবং এর চালক ও হেলপারকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে পুলিশ নিহতের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।