সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই বলেন, শুক্রবার (৩০ আগস্ট) সকালে নূর জাহান আক্তার মাটির ঘরে কাজ করছিলেন। ঘরের কোনায় একটি ফাটল দেখতে পেয়ে তিনি সেটি বন্ধ করতে যান। এ সময় একটি বিষাক্ত সাপ তার ডান হাতের আঙুলে কামড় দেয়। স্থানীয় ওঝা ডেকে ঝাড়-ফুক দেওয়া হয়। কিন্তু রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় দুপুরে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।