আটক মাদক কারবারীরা হলেন- টেকনাফের হাবিবপাড়া এলাকার মৃত আব্দুল মুন্নাফের ছেলে মো. ইমাম হোসেন (৩৫) ও একই এলাকার মো. আইয়ুবের ছেলে মো. হারুন (২৪)।
লে. কমান্ডার সোহেল রানা জানান, সোমবার রাতে তার নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল ইয়াবা আদান-প্রদানের খবরে টেকনাফের সাবরাং বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ছদ্মবেশে অবস্থান নেয়। এসময় ইমাম হোসেন নামে এক মাদক কারবারী ইয়াবা বিক্রি করতে হাবির পাড়া মেইন রাস্তায় আসে। তাকে আটক করতে চাইলে মাদক কারবারী দলের অপর সদস্য সাবরাং পেন্ডারপাড়া এলাকার সব্বিরসহ তিন জন কোস্টগার্ডের ওপর হামলা চালায়। তবে অল্প সময়ের মধ্যে কোস্টগার্ডের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। এসময় মাদক কারবারী দলের সদস্য সব্বিরসহ তিন জন পালিয়ে গেলেও ১০ হাজার পিস ইয়াবাসহ ইমাম হোসেনকে আটক করা হয়। পরে একই এলাকার হারুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বাড়ির মালিক হারুনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। উদ্ধার ইয়াবাসহ আটক দুই মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।