ফেনী মডেল থানার এস আই মো. মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে।
নিহতের মামা মো. হাসান জানান, নিহতের মা হাসিনা বেগম সকালে ছেলেকে শান্তিধারায় তাদের ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিকালে ফেরার পথে তার ছেলের মৃত্যু খবর শোনেন তিনি।