এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রকল্পটির খোঁজ নেন তারা।
এর আগে মন্ত্রী ফেনীতে বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে কুমিল্লা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।উল্লেখ্য, ২০১৪ সালে এ বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক ভিত্তিতে যাত্রা শুরু করে। পরে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করেন।