শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়ায় নিজ বাসভবনে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক দুঃস্থদের মাঝে বিতরণকালে একথা বলেন মন্ত্রী।
চেক বিতরণকালে অন্যানের মধ্যে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আলমগীর রহমান, বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান ও বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মানিক উপস্থিত ছিলেন।
মন্ত্রীর নির্বাচনি এলাকা বোদা উপজেলার ২৬ জন দুঃস্থ-অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৯ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।