বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ জানিয়েছেন, এই নৌরুটে ফেরি ধীরে চলায় নদী পারাপারে সময় বেশি লাগছে। এতে কমে যাচ্ছে ফেরির ট্রিপ সংখ্যা। আর দৌলতদিয়া ঘাটের ১ নম্বর ফেরিঘাটে নাব্য সংকটের কারণে চলছে ড্রেজিং। বাকি পাঁচটি ঘাট সচল আছে। ফেরি ধীরে চলায় ঘাটপ্রান্তে যানবাহনের সিরিয়াল বাড়ছে।
বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।