নিহত ইকবাল হোসেন ওই এলাকার আবদুল মজিদ ভুঁইয়া বাড়ির বাহাদুর মিয়ার ছেলে এবং ফতেজঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বৃষ্টিতে বাড়ির কাছেই রাস্তার পাশে বিদ্যুতের তারসহ একটি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায়। সোমবার সকালে ইকবাল সেখানে তাল কুড়াতে যায়। ভেঙে পড়া ডালের পাশের একটি তাল গাছের নিচে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান এই তথ্য নিশ্চিত করেছেন।