নিহত ঈশা আক্তার ইন্দ্রপুর গ্রামের মো. লিটনের মেয়ে এবং ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাহজীরহাট থেকে চাপরাশিরহাটের উদ্দেশে একটি মাইক্রোবাস যাচ্ছিল। পথে ইন্দ্রপুর এলাকায় স্কুল ছুটি শেষে রাস্তা পার হওয়ার সময় ঈশা মাইক্রোবাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।