নিহতরা হলেন-চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ইছাপুরা গ্রামের মোস্তাফার ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিরাজ (১৮)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায় এবং মহাসড়কে ছিটকে পড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক জাকির হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী মিরাজের। মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। নিহত দুই পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে।