জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রীর আত্মহত্যা!

98391d3444b8417835c71a447809bf74-5bfe038a3d3dc

সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিবলু দাস নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। এরপর শোকে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তার স্ত্রী নিয়তি রানী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্বজনরা। আড়াই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্বামী হারানোর শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে স্ত্রী নিয়তি আত্মহত্যা করেছেন বলে লিখিতভাবে জানিয়েছেন নিয়তির স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা নিবলু দাস থাইয়ের মিস্ত্রি ছিলেন। রবিবার বাজারের একটি দোকানে কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ একটি থাই পল্লী বিদ্যুতের তারে লেগে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই মৃত্যু ঘটে নিবলুর। এই সংবাদ শুনে নিয়তি রানী দাস সোমবার ভোরে ঘরের পেছনের বাথরুমের সামনে নিজের শাড়ি দিয়ে একটি বাঁশের সঙ্গে ফাঁস দেন বলে জানা গেছে।