ঢাকা থেকে ২ জেএমবি সদস্য আটক

১১১১

ঢাকার ধানমন্ডি ও খিলগাঁও এলাকা থেকে দুই জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে আটক করা হয়। তারা হলো: ফরিদপুর নগরকান্দার জুঙ্গুরদী এলাকার মৃত ফিরোজ শরীফের ছেলে আব্দুল্লাহ শরীফ ও বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের আব্দুল মালেক হাওলাদারের ছেলে জাকির হোসেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

জানানো হয়, আটক হওয়ার পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জেএমবি সদস্য হওয়া থেকে শুরু করে তাদের কাজ সম্পর্কে জানিয়েছে তারা।