নিহতরা হলো—ওই গ্রামের শিপন ইসলামের ছেলে প্লাবন (৯) ও একই এলাকার রায়হান ইসলামের ছেলে রাফি (৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খেলা করার সময় বাড়ির পাশে বৃষ্টির পানিতে পূর্ণ হওয়া একটি গর্তে পড়ে যায় ওই দুই শিশু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় গর্ত থেকে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি) ফখরুল ইসলাম জানান, গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর কথা শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কারও কোনও অভিযোগ পাওয়া যায়নি।