হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, পূজা উপলক্ষে ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দরে পণ্য আমদানি-রফতানি না করার সিন্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রফতানিকারকরা। এ সময় টানা ১০ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে।
সম্প্রতি পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও পূজার আগে ভারতে আটকে থাকা আমদানি করা পণ্যবাহী ট্রাক দেশে ঢুকতে আগামী শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম খোলা রাখতে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে হিলি কাস্টমস কর্তৃপক্ষ বৃহস্পতিবার তাদের সিদ্ধান্ত জানাবেন।