সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে এক শোকসভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
নিজ দলের মধ্যে চলমান অভিযান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। শেখ হাসিনার এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।’
এ ধরনের পদক্ষেপ না নেওয়ায় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘দেশে বিএনপির আমলে টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ মাদকসন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা নিজ দলের কারও বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। তাই সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে।’
এ সময় সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলের মধ্যে কোন্দল মেটাতে না পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। কোন্দল মিটিয়ে দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে।’
সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজে দেরি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বারবার প্রস্তুতি নিয়েও ঢাকা-সিলেট মহাসড়কের কাজের অগ্রগতি হয়নি। আমার মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এই প্রকল্পে দেরি হয়েছে। তবে এখন সব জটিলতা কেটে গেছে। শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতের কাজ শুরু হবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের যৌথভাবে এ শোকসভা সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান।