তিনি ওই ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এবং ৬ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের মেম্বার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিলন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।