চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশীদ জানান, তিন নদীর মোহনায় ঘূর্ণন স্রোতে পড়ে জেলেদের নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা ৭ জন জেলের মধ্যে দু’জন সাঁতরে পাড়ে আসতে সক্ষম হলেও ৫ জন নিখোঁজ থাকেন। পরবর্তীতে খবর পেয়ে কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে ৫ জনকেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
চাঁদপুর কোস্টগার্ডের পেটি অফিসার সাইফুল্লা বাহার জানান, ৫ জেলেসহ নৌকাটি ভাসতে ভাসতে চাঁদপুরের স্লুইজ গেইট এলাকায় চলে যায়। এ সময় তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে আমরা তাদের উদ্ধার করি।