রেল কতৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ২টা দিকে ময়মনসিংহগামী ২৪২ নং লোকাল ট্রেনটি কিশোরগঞ্জ হয়ে ভৈরব স্টেশনের কাছাকাছি পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে কিশোরগঞ্জ থেকে সব রোডে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, ইতোমধ্যে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।