পানি উন্নয়ন বো্র্ডের ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শিবালয় উপজেলার তেওতা এলাকায় ২ সেন্টিমিটার বেড়ে ৯.৩০ সেন্টিমিটার অবস্থায় প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার কিছুটা নিচে রয়েছে। এই নদীতে বিপদসীমার লেভেল হচ্ছে ৯.৪০ সেন্টিমিটার।
এদিকে মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাবিবুর রহমান চৌধুরী জানান, ‘জেলায় যমুনা ও পদ্মা নদীর চরাঞ্চলে এখনও শস্যের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে পানি বাড়তে থাকলে ক্ষতির আশঙ্কা রয়েছে।’