নিহত লাল খান ওই গ্রামের কুরবান খানের ছেলে।
চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা বলেন, ‘এই এলাকায় যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবল থেকে বসতঘর রক্ষার জন্য ঘরের চাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লাল খান মারা যান।’
এ ঘটনায় আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।