সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। ওই এলাকায় মোবারক হোসেন নামের একজনের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয় বলে তিনি জানান। আটক ৪৫ জন রোহিঙ্গার সবাই ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবক।
মো. দেলওয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক ৪৫ জন রোহিঙ্গা উখিয়ার কুতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সীতাকুণ্ড এলাকায় এসে শ্রমিকের কাজ করছিল। দিনে কাজ করার পর রাতে মোবারক হোসেনের মালিকানাধীন ভাড়া ঘরে অবস্থান করতো তারা। গোপন সংবাদ পেয়ে রাতে ওই ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।’