আজ শনিবার (৫ অক্টোবর) সকালে দিনাজপুরের বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট স্কুল ভবনের উদ্বোধন ও তিনতলা ভার্টিক্যাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি এতিমের টাকা আত্মসাতের মামলায় জেলখানায়। মানুষের ওপর আক্রমণ করলে এবং অর্থ আত্মসাত করলে কী হয় তিনি এখন তা টের পাচ্ছেন। মন্দির, মসজিদ ও এতিমের টাকা আত্মসাতের অপরাধের কোনও ক্ষমা নেই। এটা প্রমাণিত হয়েছে খালেদা জিয়া টাকা আত্মসাতের চেষ্টা করেছে এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও সেটি করেছেন। এটি আরও বেশি অপরাধ। এই অপরাধীদের সঙ্গে সরকারের কোনও সমঝোতা হতে পারে না।’
পরে দুপুরে তিনি মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসার চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
বিদ্যালয় কমিটির সভাপতি আব্দুল হামিদ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আব্দুল লতিফ, পৌর মেয়র সবুজার সিদ্দিকী সাগর প্রমুখ।