সোমবার (৭ অক্টোবর) বিকাল ৫টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটে বিএসএফের পক্ষে ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগি জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হকের হাতে সাত প্যাকেট মিষ্টি ও ফুল তুলে দেন। তারা শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় বিজিবির পক্ষ থেকেও তিন প্যাকেট মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন, বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জয়পাল সিংসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের দুই সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে আমরা মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি। আমাদের মধ্যে যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ মনোভাব রয়েছে, তারই বহিপ্রকাশ ঘটেছে। আশা করছি আমাদের সম্পর্ক দিন দিন আরও ঘনিষ্ঠ হবে।’
আরও পড়ুন- দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার