মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ শিকার করার অপরাধে মোরশেদ মিয়া ও সালাম মিয়া নামের দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২০ দিনের কারাদণ্ড দেন। জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে ৯ অক্টোবর ভোর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। দেশের ছয়টি ইলিশ অভয়ারণ্যসহ ইলিশ অধ্যুষিত নদ-নদীতে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ইলিশ মাছ ধরা। একই সঙ্গে এই ২২ দিন ইলিশ পরিবহন, মজুত ও বিনিময় বন্ধ থাকবে।