মহেশপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলছাত্রের বিরুদ্ধে

ঝিনাইদহঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১১ অক্টোরব) সকালে ওই ছাত্রীর বাবা মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। সেসময় পার্শ্ববর্তী কালুহাটি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নবম শ্রেণির ছাত্র রাশেদুল তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। মেয়েটি বাড়ি এসে ঘটনাটি তার বাবা-মাকে জানায়। এরপর মেয়েটির বাবা বাদী হয়ে সকালে মহেশপুর থানায় রাশেদুল ইসলামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার পর রাশেদুল ইসলাম পালিয়ে যায়। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।