সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. প্রিয় গোপাল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, রোগী ইব্রাহিমকে বুধবার এখানে আনার পর রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।
ইব্রাহিম শেখের ছেলে ইবনুল হাসান মিনার জানান, জ্বর ও শ্বাসকষ্ট হাওয়ায় গত মঙ্গলবার তার বাবাকে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করার পর বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা জানান তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত।
সিভিল সার্জনের অফিস সূত্রে জানা গেছে,ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর খুলনায় এ নিয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।