জয়পুরহাট আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তি ও আইনজীবী পরিবার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রবিবার (২৭ অক্টোবর) বিকালে জেলা আইনজীবী সমিতি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় রেলপথমন্ত্রী আরও বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষের চাহিদার কথা বিবেচনা করে এই অঞ্চলের রেল বিভাগকে ঢেলে সাজানো হবে, স্টেশনগুলোকে আধুনিকীকরণ এবং রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করা হবে। রেল বিভাগ এখন অত্যন্ত লাভজনক। তাই এই খাতকে আরও গতিশীল করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল। এ সময় আরও বক্তৃতা করেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা জজ এমএ রউফ হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে মন্ত্রী জয়পুরহাট রেল স্টেশন পরিদর্শন করে ব্রিটিশ শাসনামলের প্লাটফর্মটির উন্নয়নের প্রতিশ্রুতি দেন।