গ্রেফতার সজল ঢাকার যাত্রাবাড়ী থানার সায়দাবাদ জনপদের মোড় এলাকার মো. আবদুর রউফের ছেলে।
প্রসঙ্গত, ২০০৮ সালের মার্চ মাসে সায়মন শাহরিয়ার ওরফে সজল ও তার সহযোগীরা অ্যাডভোকেট ফিরোজ্জামান ওরফে সোহেলকে (২৮) নৃশংসভাবে খুন করে। গাজীপুরের জয়দেবপুর থানাধীন দক্ষিণ ছায়াবিথী এলাকায় সোহেলের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই মাসের ১১ তারিখে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলার বিচার শেষে আদালত আসামি সজলকে পেনাল কোডের ৩০২ ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়।