নীলফামারীতে জামায়াতের ৩ কর্মী আটক

arrest

নাশকতার আশঙ্কায় নীলফামারী থেকে জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আসাদুজ্জামান আসাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উপজেলার শালহাটি গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫০), মজির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৪৩) ও রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৬)।

এসআই  আসাদুজ্জামান আসাদ জানান, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, তারা জামায়াতের সক্রিয় কর্মী। জামায়াতের বিভিন্ন মিছিল মিটিংয়ে তারা নিয়মিত অংশ নিয়ে থাকে।রবিবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/আরএ/টিএন/