ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেফতার ৪

ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেফতার ৪ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের আকুয়া লিচু বাগান এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমারত হোসেন গাজী জানান, রবিবার রাতে ওই এলাকার একটি বাসা থেকে রাজু ওরফে টুইট্টা রাজু ও শামীম নামে দুই সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও একটি চাপাতিসহ আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকা থেকে আট রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ আরও দুজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, চার জনের বিরুদ্ধেই হত্যা মামলাসহ  কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

/আরএ/এএ/