কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান,রবিবার ভোরে নগরীর কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিবির নেতা আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর বাগবাড়ির কলাপাড়ার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। হাকিম এর আগে সিলেট কোতোয়ালী থানা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান,রবিবার ভোরে মোল্লাপাড়া কানিশাইল এলাকা থেকে অপর শিবির নেতা রাজন বাবুকে গ্রেফতার করা হয়। তিনি মোল্লাপাড়া সবুজসেনা ব্লক বি ১২১ নম্বর বাসার ময়না মিয়ার ছেলে। রবিবার তাদের কোর্টে চালান দেওয়া হয় বলে ওসি জানান।
/জেবি/এসএস/