নিহত স্কুলছাত্র নেছার উদ্দিন ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের এছলিম উদ্দিনের ছেলে। তিনি ছাতক পেপার মিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে পাপ্পু (২০) তারেক (২২) ও রুমেল (২৫)নামে তিন ব্যক্তিকে গ্রেফতরা করা হয়।
পুলিশ জানায়, নেছার উদ্দিন শনিবার বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। রবিবার ভোরে বাড়ির সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
/আরএ/এসএস/