হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই

aatokহবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে বাহুবল উপজেলার পূর্বজয়পুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। হবিগঞ্জ ডিবির উপ-পরিদর্শক (এসআই) সুদ্বীপ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, জেলার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাসন আলী (৩৫) ও নবীগঞ্জ উপজেলার দিঘর ভ্রামণপাড়া গ্রামের মিজানুর রহমান (২৭)।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে ভোরে ঢাকা-সিলেট পুরাতন সড়কে জেলার বাহুবল উপজেলার পূর্বজয়পুর নামক স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকার ও বিপুল পরিমাণ গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

/আরএ/এএ/