হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মহাসড়কের নছরতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হলে তাজুল ইসলাম ফারুক আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয় লোকজন শিল্পপতি তাজুল ইসলাম নিহতের খবর পেয়ে নছরতপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুপাশে যানবাহন আটকা পড়ে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,পুলিশ ট্রাকটি আটক করেছে।তবে চালক পালিয়ে গেছে।
/এসএম/