সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয় ।এর ফলে সকাল থেকে জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে কারণে অনেকেই ট্রাকে করে যাতায়াত করছে।
হবিগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুর রহমান চৌধুরী জানান, সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। সরকার থেকে নিষিদ্ধ ঘোষণার পরও মহাসড়কে সিএনজি ব্যাপকভাবে চলাচল করছে। মহাসড়কে অবৈধ সিএনজি চলাচল বন্ধের প্রতিবাদে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে বৃহত্তর সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট ডাকা হবে।
জেলা মোটরমালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় বলেন, পরিবহন ধর্মঘট চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
/জেবি/ এএইচ/