রবিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম,পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুর রহমান চৌধুরী,সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী,জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় প্রমুখ।
সভায় মহাসড়কে সিএনজি চলচলের বন্ধের ব্যাপারে প্রশাসন আশ্বাস দিলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট প্রত্যাহার করেন।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় বলেন,প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তিনি জানান,প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তীতে আবারও ধর্মঘট আহ্বান করা হতে পারে। আশাকরি প্রশাসন আমাদের দাবি মেনে নেবে।
রবিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা জেলার সব সড়কে পরিবহন ধর্মঘট পালন করা হয়।
/এএ/এসএম/