মৌলভীবাজারে মুজাহিদের গায়েবানা জানাজা

মুজাহিদের গায়েবানা জানাজাজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর রবিবার দুপুর ২টায় মৌলভীবাজার জেলা শহরের পশ্চিমবাজার জামে মসজিদে জেলা জামায়াতের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও সাবেক জেলা আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।

এতে অংশ নেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সাইফুল ইসলাম, পৌর আমির ইয়ামীর আলী, সদর উপজেলা আমির আলাউদ্দিন শাহ, ছাত্রশিবির শহর সভাপতি মো. ফখরুল ইসলাম, জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মুর্শেদ আহমদ চৌধুরী, হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।

/আরএ/টিএন/