ইকোনোমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকবিক্ষোভ

হবিগঞ্জহবিগঞ্জের চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে চারটি চা বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার সকাল থেকে উপজেলার চানপুর চা বাগান, বেগমখান চা বাগান, রামুগঙ্গা ও জোয়াল ভাঙ্গা চা বাগানের শত শত শ্রমিক কাজ বন্ধ রেখে এ বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ শেষে স্থানীয় নাচঘরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক রামভজন কৈরী, প্রধান উপদেষ্টা কাঞ্জন পাত্র, লস্করপু ভ্যালির সভাপতি অভিরত বাকতি প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে চা বাগানে ইকোনোমিক জোন স্থাপনের কাজ বন্ধ করা না হলে দেশের সব চা বাগানে অনিদিষ্টকালের ধর্মঘট আহ্বানের হুমকি দেন।

/আরএ/এমপি/