শনিবার বেলা পৌনে ২টায় ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সিলেটের শেওলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সিলেট ও মৌলভীবাজারের জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। এরপর তাদের সম্মেলন স্থলে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় প্রতিনিধি দলের রয়েছেন, কাছাড়ের পুলিশ সুপার রাজপীর সিংহ, করিমগঞ্জের জেলা প্রশাসক সঞ্জিত কুমার চৌহেন বড়ুয়া, ৫৩ বিএনবিএসএফ’এর কমান্ড্যান্ট সঞ্জিত যোশী, কাছাড়ের ডিসি এ বি বিশ্বনাথ,এডিসি এম কে দাশ, করিমগঞ্জের এসপি প্রদীপ রঞ্জন কর ও সেখানকার কর্মকর্তা প্রবীর দাশ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে মৌলভীবাজারের ডিসি কামরুল হাসান তাদের স্বাগত জানান। এ সময় সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএম, সিলেটের এডিএম সৈয়দ আমিনুর রহমান,বিজিবি’র কমান্ডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সিলেট জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা জানান,সিলেট ক্লাস্টার-৬ এর আওতায় করিমগঞ্জ ও আসামের জেলা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সম্মেলনে যোগ দিচ্ছেন।
সুজ্ঞান চাকমা আরও জানান,বাংলাদেশে প্রথমবারের মতো এ সম্মেলন হচ্ছে। তবে, ভারতে এরই মধ্যে এ ধরণের দুটি সম্মেলন হয়েছে। সম্মেলনে সিলেট ও মৌলভীবাজার জেলা ও পুলিশ বিভাগের কর্মকর্তারা সীমান্ত সমস্যা ও দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।
/জেবি/এএ/