ফেনীতে অ্যাম্বুলেন্স খাদে পড়ে রোগীর মৃত্যু

সড়ক দুর্ঘটনাফেনীর ফুলগাজীতে অ্যাম্বুলেন্স খাদে পড়ে আবুল কাশেম চৌধুরী (৬৬) নামে এক রোগী মারা গেছেন।এ সময় চালকসহ তিন জন আহত হয়েছে।

সোমবার ভোরে উপজেলার আনন্দপুর ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফুলগাজী থানার পরিদর্শক মো. মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর শমরিতা হাসপাতাল থেকে আবুল কাশেম চৌধুরীকে অ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছিল। ফুলগাজী উপজেলার আনন্দপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি ব্রিজ সংলগ্ন খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।

এ সময় অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। নিহত আবুল কাশেম চৌধুরী পরশুরাম উপজেলার কাউতলী গ্রামের আলতাফ আলী চৌধুরীর ছেলে।

/এআই/টিএন/