নিহত আবদুল মালেক মানিক তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের মো. ইসরাফিলের ছেলে।
নিহতের ছোট ভাই আপন আহমেদ জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। একই সময় অপর আরেকটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন জানান, ‘মো. মানিক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পার্শ্ববর্তী এলাকার আব্দুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেছি। তার লাশ বাড়িতে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
/এমআর/এফএস/