চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পিয়াস ও নীরব নামের দুই যুবকের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, পিয়াস ও নিরবের সঙ্গে ব্যবসায়ী শামীমের ৩০ হাজার টাকা লেনদেন ছিল। পিয়াস ও নিরব ওই টাকা ৩০ হাজারের পরিবর্তে সুদে-আসলে ১ লাখ টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শনিবার গভীর রাতে সেতুর ওপর তারা অজ্ঞাত আরও দুই ব্যক্তিসহ শামীমের পেটে ও হাতে ছুরিকাঘাত করে এবং বাম পায়ের রগ কেটে ডাকাতিয়া নদীতে ফেলে দেয়।
আহত অবস্থায় শামীম সাঁতরে পাড়ে ওঠেন। এ সময় বাবুল নামের এক জেলে নদীর পারে তাকে রক্তাক্ত দেখতে পেয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক গোলাম রায়হান জানান, ‘শামীমের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠাতে হবে।’
/এইচকে/এসএম/