এই সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা,রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,জোন কমাণ্ডার লে. কর্নেল সামস উপস্থিত ছিলেন।
ক্লাস শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়া এবং সেশনজট কমানোর অনুরোধ জানিয়েছে।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।
/জেবি/টিএন/