‘এ’ ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৪৮০ জন, ‘বি’ ইউনিটে পরীক্ষার্থী সংখ্যা ১৫ হাজার ৭৬৯ জন এবং ‘সি’ ইউনিটে পরীক্ষার্থী সংখ্যা ১২ হাজার ১৯৮ জন।
আগামী ৪ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ৫ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ছিল গত ১০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন এ দুটি নতুন বিভাগ চালু হচ্ছে। এ দুটি বিভাগসহ কুবি’তে সর্বমোট ১৯টি বিভাগ হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd) থেকে জানা যাবে।
/জেবি/টিএন/