নিহত মোটরসাইকেল আরোহী কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে সুমন মিয়া (২০)।
ওসি মো. আব্দুল আউয়াল জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়। ঘটনার পরপর কাভার্ড ভ্যান চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
/আরএ/এএ/